Collector
গবেষণায় নারীর শরীর নিয়ে যেসব নতুন তথ্য জানা গেল | Collector
গবেষণায় নারীর শরীর নিয়ে যেসব নতুন তথ্য জানা গেল
Jagonews24

গবেষণায় নারীর শরীর নিয়ে যেসব নতুন তথ্য জানা গেল

দীর্ঘদিন ধরে চিকিৎসা গবেষণার বড় অংশে পুরুষ শরীরকেই মানদণ্ড হিসেবে ধরা হয়েছে। ফলে নারীর শরীর, হরমোন, রোগের লক্ষণ বা ওষুধের প্রতিক্রিয়া নিয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন অজানাই থেকে গেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিজ্ঞানীরা নারীর শরীর নিয়ে আরও গভীরভাবে গবেষণা শুরু করেছেন, আর তাতেই উঠে আসছে নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বিশেষজ্ঞদের মতে, নারীর শরীর শুধু পুরুষের `ছোট’ সংস্করণ নয় - এর নিজস্ব জৈবিক বৈশিষ্ট্য, শক্তি ও ঝুঁকি রয়েছে। এই বোঝাপড়াই ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করতে পারে। চলুন জেনে নেওয়া যাক নতুন কিছু তথ্য – ১. মস্তিষ্ক ও হরমোনের সম্পর্কনতুন গবেষণায় দেখা যাচ্ছে, ইস্ট্রোজেন হরমোন শুধু প্রজননস্বাস্থ্যের জন্য নয়, মস্তিষ্কের জন্যও গুরুত্বপূর্ণ। এটি স্নায়ুকে সুরক্ষা দিতে, স্মৃতি ধরে রাখতে এবং মস্তিষ্কের সংযোগক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। তাই মেনোপজের পর ইস্ট্রোজেন কমে গেলে নারীদের মধ্যে আলঝেইমার রোগের ঝুঁকি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ২. মেনোপজের পর হৃদরোগ ঝুঁকি বাড়েঅনেক নারী মনে করেন হৃদরোগের ঝুঁকি পুরুষদের বেশি। কিন্তু গবেষণা বলছে, মেনোপজের পর নারীদের হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। কারণ ইস্ট্রোজেন কমে যাওয়ার সঙ্গে রক্তচাপ, কোলেস্টেরল ও ওজন পরিবর্তনের সম্পর্ক রয়েছে, যা হৃদ্‌স্বাস্থ্যেও প্রভাব ফেলে। ৩. ওষুধের প্রতিক্রিয়া এক নয়নারী ও পুরুষের শরীরে একই ওষুধ সব সময় একইভাবে কাজ করে না। গবেষণায় দেখা গেছে, কিছু ওষুধ নারীরা ভিন্নভাবে বিপাক করেন। যেমন – অ্যাসপিরিন ও কিছু ঘুমের ওষুধে ভিন্ন প্রতিক্রিয়া হতে পারে। ফলে ভবিষ্যতে লিঙ্গভিত্তিক ডোজ নির্ধারণ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ৪. প্রজননস্বাস্থ্য নিয়ে নতুন আগ্রহদীর্ঘদিন অবহেলিত কিছু বিষয় এখন গবেষণার কেন্দ্রে এসেছে। যেমন - ইউটেরাইন ফাইব্রয়েড, যা অনেক নারীর হলেও এখনও পুরোপুরি বোঝা যায়নি। একইভাবে ভ্যাজাইনাল মাইক্রোবায়োম - অর্থাৎ যোনিপথে থাকা উপকারী জীবাণুর ভারসাম্য - নারীর সামগ্রিক স্বাস্থ্যে কীভাবে প্রভাব ফেলে, তা নিয়েও গবেষণা বাড়ছে। ৫. রোগপ্রতিরোধ ক্ষমতায় ভিন্নতানারীদের রোগপ্রতিরোধ ব্যবস্থা অনেক সময় বেশি সক্রিয় থাকে। ফলে ভ্যাকসিনে ভালো সাড়া পাওয়া যেতে পারে। তবে এর উল্টো দিকও আছে - অটোইমিউন রোগের ঝুঁকি নারীদের মধ্যে বেশি দেখা যায়। কেন এসব জানা জরুরি?বিশেষজ্ঞরা বলছেন, এই গবেষণাগুলো ‘ওয়ান সাইজ ফিটস অল’ চিকিৎসা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। অর্থাৎ নারী-পুরুষের শারীরিক পার্থক্য বুঝে আলাদা চিকিৎসা পরিকল্পনা করা সহজ হবে। নারীর শরীর নিয়ে নতুন এই তথ্যগুলো শুধু নারীদের জন্য নয়, পুরো চিকিৎসাবিজ্ঞানের জন্যই গুরুত্বপূর্ণ অগ্রগতি। সূত্র: নেচার, হার্ভার্ড হেলথ পাবলিশিং, ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ, পাবমেড এএমপি/জেআইএম

Go to News Site