Collector
করোনার চেয়ে ৮ গুণ বেশি সংক্রামক হাম | Collector
করোনার চেয়ে ৮ গুণ বেশি সংক্রামক হাম
Somoy TV

করোনার চেয়ে ৮ গুণ বেশি সংক্রামক হাম

করোনার চেয়ে সংক্রামক হাম ৬ থেকে ৮ গুণ বেশি বলছেন চিকিৎসকরা। এখনও প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে আক্রান্ত শিশুরা।অনেক শিশুই হাম থেকে সুস্থ হয়ে বাড়ির পথে। তবে এখনও অনেকে হামে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতালে। খেতে না পারা, চোখে-মুখে র‍্যাশ বাড়িয়ে দিচ্ছে বাবা-মায়ের দুশ্চিন্তা। হাসপাতালে ভর্তি হওয়া বেশিরভাগ শিশুর বয়স ৯ মাসের কম। অপুষ্টির কারণে আক্রান্তদের অনেকের জটিলতা বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আরও পড়ুন: টিকা নেয়া শিশুরাও হামে আক্রান্ত মহাখালী ডেডিকেটেড হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডা. আসিফ হায়দার বলেন, করোনা ভাইরাসের চেয়ে হাম ৬ থেকে ৮ গুণ বেশি সংক্রামক। এটাতে বাচ্চারাই বেশি আক্রান্ত হয়। আর মায়ের শরীরে যদি হামের ইমিউনিটি না থাকে, তাহলে তিনি তা বাচ্চার শরীরে পাস করতে পারেন না।

Go to News Site