Jagonews24
দলীয় ১১ রানে টিম রবিনসনকে রানআউট করে ফেরান রিশাদ হোসেন। ডিরেক্ট হিটে রানের খাতাই খুলতে দেননি রিশাদ। ১১ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। দ্রুত প্রথম উইকেট হারালেও ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। পাওয়ার প্লে শেষে তাদের সংগ্রহ রান। বাংলাদেশের প্রাপ্তি ১ উইকেট। ক্লার্ক ২৫ ও ক্লেভার অপরাজিত আছেন ৩৩ রানে। সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হয়েছে বেলা ২টায়। এর আগে, দীর্ঘ ১৪৬ দিনের বিরতির পর অবশেষে টি-টোয়েন্টি সংস্করণে মাঠে নামে বাংলাদেশ, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। ফলে আগে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড। আইএন
Go to News Site