Somoy TV
সাতক্ষীরা শহরের থানাঘাটা বউবাজার এলাকায় পুকুর থেকে বিথীকা সাধু (৫০) নামে এক নারী ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর থানা পুলিশ।নিহত বিথীকা সাধু শহরের বউবাজার এলাকার মৃত বিশ্বনাথ সাধুর স্ত্রী। তিনি স্থানীয়ভাবে একজন মুদি ব্যবসায়ী ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার কথা ছিল বিথীকা সাধুর। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা এলাকায় খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরের একটি পুকুরে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তার পরিবার ও পুলিশে খবর দেয়। আরও পড়ুন: তেল-বিদ্যুৎ ছাড়াই প্রাইভেটকার-ইজিবাইক চালাচ্ছেন সাতক্ষীরার ফারুক পরিবারের দাবি, নিহতের গলায় থাকা স্বর্ণের চেন ও কানের দুল নেই। তাদের ধারণা, এলাকায় সক্রিয় মাদকসেবী বা ছিনতাইকারীরা স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। পরে ভারি কোনো বস্তু দিয়ে তার মুখ ও মাথা থেঁতলে দেয়া হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, ঘটনাস্থলে সাতক্ষীরা থানা পুলিশের একটি টিম পরিদর্শন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আরও পড়ুন: সাতক্ষীরায় শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধারহত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।
Go to News Site