Collector
কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে যেভাবে হত্যা করা হয় | Collector
কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে যেভাবে হত্যা করা হয়
Somoy TV

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে যেভাবে হত্যা করা হয়

কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের গ্রেফতারের পর ক্লুলেস এই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন করেছে র‍্যাব।র‍্যাব জানায়, ছিনতাইকারীদের আঘাত এবং চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় বুলেট বৈরাগীর।সোমবার (২৭ এপ্রিল) কারওয়ান বাজারের র‌্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।ইন্তেখাব চৌধুরী জানান, এই খুনের সঙ্গে জড়িত পাঁচ সদস্যের একটি পেশাদার ছিনতাইকারী চক্র। যাত্রী সেজে ফাঁদ পেতে তারা বুলেটের জীবন কেড়ে নেয়। জড়িত সবাই কুমিল্লার কোতোয়ালি থানার বাসিন্দা।তারা হলেন- মো. সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল এবং সুজন। কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আরও পড়ুন: কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা: চাঞ্চল্যকর তথ্য পাওয়ার দাবি র‍্যাবেরর‌্যাবের এই কর্মকর্তা জানান, গত ২৪ এপ্রিল রাত ১১টার দিকে চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হন বুলেট বৈরাগী। প্রায় ১২ ঘণ্টা পর ২৫ এপ্রিল সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানা পুলিশ। মরদেহে আঘাতের একাধিক চিহ্ন ছিল।তিনি আরও জানান, ঘটনার রাতে কুমিল্লায় বাস থেকে জাগরঝুলি এলাকায় নামেন বুলেট। এই সময়ে ওত পেতে থাকা অবস্থায় ভুক্তভোগীকে টার্গেট করা হয়। পরে সিএনজিচালিত অটোরিকশায় তুলে তাকে মারধর ও ছিনতাইয়ের পর চলন্ত গাড়ি থেকে ফেলে দেওয়া হয়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন বলে জানান তিনি। আরও পড়ুন: কুমিল্লায় মহাসড়কের পাশে পড়েছিল নিখোঁজ কাস্টমস কর্মকর্তার মরদেহচট্টগ্রাম থেকে শুক্রবার (২৪ এপ্রিল) রাতে কুমিল্লার বাসায় ফিরছিলেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। শেষ পর্যন্ত তার আর বাসায় ফেরা হয়নি। শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী এলাকায় তার মরদেহ পাওয়া যায়।চাঞ্চল্যকর এই খুনের ঘটনা পুলিশের পাশাপাশি তদন্ত  শুরু করে র‍্যাব, ডিবি, সিআইডি ও পিবিআই। রোববার (২৬ এপ্রিল) রাতে কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাব।বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ৪১তম বিসিএস নন–ক্যাডার পদে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে যোগ দিয়েছিলেন। এরপর সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন।

Go to News Site