Somoy TV
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে যত অর্থের প্রয়োজন হবে, বাজেটে সেই অর্থ বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, এটি বিএনপির ফ্ল্যাগশিপ প্রকল্প হিসেবে বিবেচিত এবং প্রকল্পটি নির্বিঘ্নভাবে বাস্তবায়নে সরকার সচেষ্ট রয়েছে। এই প্রকল্পের বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হবে, কারণ এর মাধ্যমে গ্রামে নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে বলে সরকার আশা করছে। আরও পড়ুন: ফ্যামিলি কার্ড সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রকল্প বাস্তবায়নে কিছু ছোটখাটো ভুল হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী আরও বলেন, তবে ভবিষ্যতে এ ধরনের ভুল আর হবে না। এর আগে গত ১০ মার্চ নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের লক্ষ্য মোট চার কোটি পরিবারকে এই কার্ডের আওতায় এনে অভাবী মানুষের সংসারে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনা।
Go to News Site