Collector
রাজধানীতে তালাবদ্ধ ঘরে নারী আনসার সদস্যের পচাগলা মরদেহ | Collector
রাজধানীতে তালাবদ্ধ ঘরে নারী আনসার সদস্যের পচাগলা মরদেহ
Somoy TV

রাজধানীতে তালাবদ্ধ ঘরে নারী আনসার সদস্যের পচাগলা মরদেহ

রাজধানীর জুরাইনে একটি বাসা থেকে শারমিন আক্তার শেলী (২৭) নামে এক আনসার সদস্যের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (২৬ এপ্রিল) জুরাইন কমিশনার মোড়ের ৯৮৪/১ নম্বর বাড়ির চার তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য মধ্যরাতে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। কদমতলীর ওই বাড়িটির মালিক দানেশ হাওলাদার জানান, তিনি নিজে দুই তলায় থাকেন। গত ৯ মাস আগে চার তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন শারমিন ও তার স্বামী আব্দুল্লাহ আল মামুন। গত দুদিন ধরে তাদের ফ্ল্যাট থেকে উৎকট গন্ধ আসছিল। ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালাবদ্ধ দেখা যায়। এরপর ট্রিপোল নাইনে ফোন দেয়া হয়। পরে কদমতলী থানা পুলিশ এসে দরজা ভেঙ্গে ওই নারীর মরদেহ উদ্ধার করে। আরও পড়ুন: দোকান বন্ধ করে আর বাসায় ফেরেননি বিথীকা, পুকুরে ভাসছিল মরদেহ বাড়িটির মালিক আরও জানান, ওই দম্পতি মাঝে মাঝে এসে ওই বাসায় থাকতেন। তবে গত কয়েকদিন ধরে তাদের কাউকে দেখা যায়নি। মরদেহ উদ্ধারের পর থেকে তার স্বামী বা কোনো আত্মীয় আসেননি। কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. মুশাহিদুল ইসলাম জানান, রোববার দুপুরে ট্রিপোল নাইনের মাধ্যমে খবর পেয়ে ওই বাসার দরজা ভেঙে ওই নারীর অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। ওই নারীর পেটে ও বাম হাতের কবজিতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে গেছে। আরও পড়ুন: নদীর পাড়ে পড়েছিল জুতা-লুঙ্গি, ২৪ ঘণ্টা পর ইমামের মরদেহ উদ্ধার তিনি আরও জানান, ওই নারী আনসার সদস্য হিসেবে চাকরি করতেন। ওই বাসায় স্বামী-স্ত্রী মিলে থাকতেন। তবে ঘটনার পর থেকে তার স্বামীকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তিন থেকে চারদিন আগে ওই নারীকে হত্যা করে দরজা বাইরে থেকে তালা মেরে করে পালিয়ে গেছে। তার স্বামীকে ধরতে মাঠে কাজ করছে পুলিশ।

Go to News Site