Collector
২ হাজার কোটি টাকা আত্মসাৎ, সাবেক হাইকমিশনার মুনা ও তার স্বামীর নথি চেয়েছে দুদক | Collector
২ হাজার কোটি টাকা আত্মসাৎ, সাবেক হাইকমিশনার মুনা ও তার স্বামীর নথি চেয়েছে দুদক
Somoy TV

২ হাজার কোটি টাকা আত্মসাৎ, সাবেক হাইকমিশনার মুনা ও তার স্বামীর নথি চেয়েছে দুদক

প্রায় দুই হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও তার স্বামীর নথিপত্র পেতে বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।সোমবার (২৭ এপ্রিল) দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।আওয়ামী লীগ শাসনামলে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাঈদা মুনা তাসনিম। তার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে গেল বছরের জুনে অনুসন্ধানে নামে দুদক।অভিযোগে বলা হয়, তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরীর সঙ্গে মিলেমিশে ১২টি বাণিজ্যিক কোম্পানি এবং নামসর্বস্ব ভুয়া কোম্পানির নামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে আনুমানিক দুই হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেন। এসব নথিপত্র পেতে এনবিআর, বিএফআইইউসহ বিভিন্ন দফতরে চিঠি দিয়েছে দুদক। তলব করা হলেও হাজির হননি তারা।  আরও পড়ুন: ডিপিডিসির ২১ হাজার কোটি টাকার জিটুজি প্রকল্পে দুর্নীতি, নথিপত্র তলবএদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে গাবতলী হাট ইজারা, ই-রিকশা প্রকল্পসহ বিভিন্ন দুর্নীতির নথিপত্র সংগ্রহ শেষে যাচাই-বাছাই করছে সংস্থাটি।এরইমধ্যে উত্তরের সাবেক প্রশাসককে দুদকের আবেদনে দেশত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

Go to News Site