Collector
নেত্রকোনায় বজ্রপাতে ২ জনের মৃত্যু | Collector
নেত্রকোনায় বজ্রপাতে ২ জনের মৃত্যু
Somoy TV

নেত্রকোনায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। একই দিনে ধনু নদীতে বরশি দিয়ে মাছ ধরার সময় এবং সাতগাঁও হাওর থেকে গরু আনতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।সোমবার (২৭ এপ্রিল) দুপুরে খালিয়াজুরী উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন-কিশোরগঞ্জ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মোতালিব মিয়া (৫৫) এবং খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের মোনায়েম খাঁ ওরফে হালান (৫০)। আরও পড়ুন: বজ্রপাতে মৃত্যু বাড়ছে হাওড়াঞ্চলে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মোতালিব মিয়া ধনু নদীর গোদারাঘাট এলাকায় বরশি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে, একই উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের নেকবর খাঁর ছেলে মোনায়েম খাঁ ওরফে হালান বাড়ির পাশের হাওর থেকে গরু আনতে গেলে বজ্রপাতে নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

Go to News Site