Collector
অঝোরে কাঁদলেন আমির খান | Collector
অঝোরে কাঁদলেন আমির খান
Somoy TV

অঝোরে কাঁদলেন আমির খান

দু’চোখের জল ধরে রাখতে পারলেন না বলিউড ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনেতা আমির খান। আনন্দাশ্রুতে অঝোরে কাঁদলেন। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সে মুহূর্তের ভিডিও।ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি নিজ পুত্র জুনেইদ এবং সাই পল্লবী অভিনীত সিনেমা ‘এক দিন’র বিশেষ স্ক্রিনিংয়ে গিয়েছিলেন আমির। সেখানেই দর্শক আসনে পুরো সিনেমা দেখার পর কেঁদে ফেলেন বলিউডের এ সুপারস্টার। ছেলের অভিনয় বড় পর্দায় দেখে গর্বে আপ্লুত হয়ে পড়েন আমির। শুধু তাই নয়, এই মঞ্চেই সাই পল্লবীর প্রথম হিন্দি সিনেমায় অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। বার বার চোখের পানি মোছেন। সুনীল পাণ্ডে পরিচালিত ‘এক দিন’ এটি ২০১৬ সালের থাই সিনেমা ‘One Day’-এর রিমেক। সিনেমায় লাজুক ও ইন্ট্রোভার্ট প্রেমিক চরিত্রে অভিনয় করেছেন জুনেইদ। যে মনে মনে ভালোবাসে সাই পল্লবীকে। আরও পড়ুন: নেটদুনিয়ায় জনপ্রিয় পাকিস্তানি সিরিয়ালের যেসব গান একই অফিসে কাজ করলেও কখনও নায়ক তার পছন্দের মানুষকে বলতে পারে না ভালোবাসার কথা। যখন বলবে বলে ঠিক করে নায়ক তখনই সিনেমায় দেখা দেয় বড় দুর্ঘটনা। আরও পড়ুন: সালমানের ‘তেরে নাম’ সিনেমা যে কারণে ফিরিয়ে দেন আমিশা বলিউডে ইতিমধ্যে আলোচনার কেন্দ্রে রয়েছে সিনেমাটি। আগামী ১ মে মুক্তি পাবে ‘এক দিন’।

Go to News Site