Somoy TV
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননের দক্ষিণাঞ্চলে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে, শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৩৭ জন। অন্যদিকে, হিজবুল্লাহ’র আক্রমণে এক ইসরাইলি সেনাসহ বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি না মানার অভিযোগ তুলেছে দুই পক্ষই।লেবাননে যুদ্ধবিরতি যেন খাতা কলমেই সীমাবদ্ধ। রোববারও (২৭ এপ্রিল) দেশটির দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ করে ইসরাইলি সেনারা। ইসরাইলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হিজবুল্লাহ ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর ঘোষণার পর অভিযান আরও জোরদার করা হয়েছে। সাতটি গ্রাম খালি করার নির্দেশ দেয়ার পর শুরু হয় নেতানিয়াহু বাহিনীর বিমান হামলা ও গোলাবর্ষণ। কফর তিবনিত ও জাওতার আল-শারকিয়ায় হামলায় হতাহত এবং একটি মসজিদসহ ধর্মীয় স্থাপনা ধ্বংসের খবর পাওয়া গেছে। ইসরাইলের দাবি, হিজবুল্লাহর কারণে যুদ্ধবিরতি লঙ্ঘন হচ্ছে। উল্টো হিজবুল্লাহ বলছে, ইসরাইলের ধারাবাহিক হামলা ও সার্বভৌমত্ব লঙ্ঘনের জবাব হিসেবেই তারা আক্রমণ চালাচ্ছে। আরও পড়ুন: ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি তিন সপ্তাহের জন্য বাড়ল: ট্রাম্প তাদের দাবি, লেবাননের গ্রামগুলোতে হামলার প্রতিক্রিয়ায় তারা ড্রোন ও রকেট দিয়ে ইসরাইলি অবস্থান লক্ষ্য করে আঘাত হেনেছে এবং এই প্রতিরোধ অব্যাহত থাকবে। ইসরাইলি সেনাসহ কয়েকজন হতাহতের কথা জানিয়েছে সংগঠনটি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে নিহত ২ হাজার ৫শ’র বেশি এবং আহত হয়েছেন সাত হাজারের বেশি মানুষ।
Go to News Site