Jagonews24
রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (২৭ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন— মো. সবুজ (২০), মো. আবু তাহের (২৪), মো. জাহিদ (৩৩), মো. আরিফ (২৬), মো. কবির (২২), মো. রকি মিয়া (২৭), আরিফুল ইসলাম ওরফে রাফি (২৪), মো. বাবু (২৩), মো. রাকিব (১৯), মো. ফয়সাল আহলদ (২০), কালু শেখ (৫১), স্বপন রবি দাস (৩০), নূরনবী ওরফে নূর মিয়া (২৬), মো. রফিক (২১), মো. সাব্বির হাওলাদার (২৪), নাজমুল হোসেন (২৬), মো. বশির (৪৮), মো. তারেক (২৪), মো. জুয়েল (২২), ফরহান ইসলাম শিহাব (১৯), তোফাজ্জল হোসেন মানিক (৩০), সামিউল বাশার অনিক (৩১), তামিম হক (২১), আরিফুর রহমান (৩০), সাব্বির হোসেন (২৩), রাইতুল ভূইয়া ওরফে অমিত (২২), শেখ মাহমুদ হাসান ওরফে সজল (৩৫) এবং মো. শাহ আলম সেলিম (৪৭)। হাজারীবাগ থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, আজ থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেআর/এমএএইচ/
Go to News Site