Somoy TV
শোবিজ দুনিয়ার বাইরে বাড়িতে সবজি চাষ করতে পছন্দ করেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ভিডিও প্রকাশ করেছেন তিনি।সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ৩ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন জয়া। ভিডিওতে দেখা যাচ্ছে, নিজ বাগান বাড়িতে পুরনো গাছপালা পুড়িয়ে নতুন সবজি লাগানোর জন্য মাটি তৈরি ব্যস্ত সময় পার করছেন। একই সাথে নায়িকাকে দেখা যায়, বৃষ্টিভেজা দিনে সবজি তুলছেন। ক্ষেত থেকে লাল মরিচ, পাঁচমিশালী শাক, কচু শাক তুলছেন। সবজি তোলার পর জয়া বলেন,বাড়ির আশপাশ থেকে সব সবজি তুললাম। এটা কচুর লতি। এরপরই মজা করে অভিনেত্রী বলেন,যদি ঝগড়াটে হই তাহলে গলা চুলকাবে আর যদি ঝগড়াটে না হই তাহলে গলা চুলকাবে না। আরও পড়ুন: শেষের পথে ‘এটা আমাদেরই গল্প’ বাণিজ্যিক ও আর্ট- দুই ধরনের সিনেমাতেই সমান তালে কাজ করছেন অভিনেত্রী জয়া আহসান। দেশের সিনেমার পাশাপাশি ভারতীয় সিনেমাতেও সক্রিয় অবস্থান তার। কলকাতার সিনেমা 'ওসিডি'-তে জয়া সর্বশেষ কাজ করেছেন। ব্যবসা সফল এ সিনেমায় প্রধান চরিত্রে দেখা যায় তাকে। আরও পড়ুন: নেটদুনিয়ায় সাড়া ফেলেছে সাবিনার নতুন ‘এই মন তোমাকে দিলাম’
Go to News Site