Collector
এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ হাইকোর্টের | Collector
এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ হাইকোর্টের
Somoy TV

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ হাইকোর্টের

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে নুসরাত তাবাসসুমের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, মো. মনিরুজ্জামান ও জহিরুল ইসলাম মুসা।এর আগে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম।গত ২২ এপ্রিল নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেয়ায় এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। এর আগে একই দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত করে ইসি। আরও পড়ুন: প্রার্থিতা ফিরে পেতে এনসিপির নুসরাত তাবাসসুমের হাইকোর্টে রিট আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে ২২ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। আরও পড়ুন: এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিলনির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করে কমিশন।

Go to News Site