Somoy TV
বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরকে দেয়া জামিন আদেশ একদিনের মাথায় প্রত্যাহার করে নিয়েছেন ঢাকার একটি আদালত।সোমবার (২৭ এপ্রিল) তার জামিন আদেশ প্রত্যাহার করে নেয়া হয়।এর আগে রোববার (২৬ এপ্রিল) ঢাকার অতিরিক্ত দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শিশির ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি, সূর্যসেন হল ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক উপাচার্য মো. আখতারুজ্জামানের পিএস ছিলেন।জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ফেসবুকে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট করেন লাভলু মোল্লা শিশির।২০১৫ সালের ২০ এপ্রিল নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে খালেদা জিয়ার পথসভায় হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মী। ছবি: সংগৃহীতএরই জেরে গত বছরের ১৮ নভেম্বর শিক্ষার্থীরা তাকে ধরে পুলিশে দেন। পরে শাহবাগ থানার মামলায় শিশিরকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়।মামলা সূত্রে জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে ২০১৫ সালের ২২ এপ্রিল গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।বিকেল সাড়ে ৫টার শাহবাগের বাংলামোটর সিগন্যালে পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে তার গাড়িবহরে হামলা করা হয়। গাড়ি ভাঙচুর করে এবং কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়। ওই ঘটনায় ২০২৪ সালের ২৩ নভেম্বর শাহবাগ থানায় মামলা করা হয়।
Go to News Site