Collector
মিতু হত্যা মামলার আসামি ভোলার জামিন স্থগিত | Collector
মিতু হত্যা মামলার আসামি ভোলার জামিন স্থগিত
Somoy TV

মিতু হত্যা মামলার আসামি ভোলার জামিন স্থগিত

চট্টগ্রামে সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি এহতেশামুল হক ওরফে ভোলার জামিন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত।সোমবার (২৭ এপ্রিল) আদালত তার জামিন স্থগিত করেন।গত বুধবার (২১ জানুয়ারি) রাতে কল্পলোক আবাসিক মিডিয়া টাওয়ারের সামনে থেকে বাকলিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে।তালিকাভুক্ত সন্ত্রাসী এহতেশামুলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির অভিযোগে একাধিক মামলা রয়েছে। চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষিকা অঞ্জলী রানী দেবী হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল। ২০১৫ সালের ১০ জানুয়ারি নগরের পাঁচলাইশ থানার তেলিপট্টি এলাকায় নিজের বাসার সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়।আরও পড়ুন: অবশেষে কারামুক্ত হলেন বাবুল আক্তার এদিকে ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার সময় মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। হত্যার পর বাবুল বাদী হয়ে পাঁচলাইশ থানায় অজ্ঞাত তিন জনের বিরুদ্ধে মামলা করেন।পরে মামলাটি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে যায়।২০২১ সালের ১২ মে মিতুর বাবা বাদী হয়ে বাবুল আক্তারকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। সেইসঙ্গে অভিযোগ করা হয়, বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ধরে বাবুল তার স্ত্রীকে হত্যা করেছে।

Go to News Site