Somoy TV
সুনামগঞ্জে হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তিনজন।সোমবার (২৭ এপ্রিল) বিকেলে হাওড়ে ধান কাটা ও গরু নিয়ে ফেরার সময় এ ঘটনাগুলো ঘটে।মৃত জমির হোসেন ( ৪২) সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বৈঠাখালী গ্রামের, জমির উদ্দিন (৪৬) মোল্লাপাড়া ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের ও আবু সালেক (২০) জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের রূপাবলী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।আরও পড়ুন: মায়ের সামনেই বজ্রপাতে প্রাণ গেল যুবকেরসদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, বিকেলে সদরের আব্দুল্লাহপুর গ্রামে দেখার হাওড়ে ধান কাটতে যান জমির উদ্দিন। এ সময় বজ্রপাত হলে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।আরও পড়ুন: ধান কিনতে গিয়ে বজ্রপাতে শ্রমিক নিহত, নেত্রকোনায় একদিনেই প্রাণ গেল ৩ জনেরএকই সময় গৌরারং ইউনিয়নের বৈটাখালি গ্রামের জমির হোসেন বাড়ি থেকে বের হয়ে বৈটাখালি নদীঘাট দিয়ে হাওড়ে যাওয়ার সময় বজ্রপাতে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।এ দিকে জামালগঞ্জের ভীমখালী ইউনিয়নের রূপাবলী গ্রামের আবু সালেক হাওড় থেকে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ বজ্রপাতে তিনি মারা যান। এ ছাড়া শান্তিগঞ্জ উপজেলা হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে তিনজন আহত হয়েছেন।
Go to News Site