Somoy TV
বরিশালের উজিরপুরে ঝরনা (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) মরদেহটি উদ্ধার করা হয়।নিহত ঝরনা উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্বধামসর গ্রামের পরিতোষ শিয়ালীর মেয়ে এবং মুন্ডপাশা গ্রামের প্রবাসী অভি মাঝির স্ত্রী।স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ঝরনার স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। এ নিয়ে প্রায়শই শ্বশুর নীরা মাঝি ও দেবর শুভাশের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার বিরোধ চলছিল।নিহতের বাবা পরিতোষ শিয়ালী জানান, পাশের বাড়ির লোকজনের মাধ্যমে তিনি মেয়ের মৃত্যুর খবর পান।আরও পড়ুন: রাজধানীতে তালাবদ্ধ ঘরে নারী আনসার সদস্যের পচাগলা মরদেহএ বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম বলেন, 'মরদেহ উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'
Go to News Site