Collector
নীলফামারীতে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত | Collector
নীলফামারীতে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত
Somoy TV

নীলফামারীতে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

নীলফামারীর ডিমলায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় ট্রাকচাপায় আরবী আক্তার নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন।সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে ডিমলা সদর ইউনিয়নের সর্দারের হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত আরবী ডিমলা সদর ইউনিয়নের কুটিরডাঙ্গা বগুড়াপাড়া এলাকার আমিনুর রহমানের মেয়ে। সে ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল।বিষয়টি নিশ্চিত করেছেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।স্থানীয়রা জানান, বাইসাইকেলে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশে ডিমলা মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলো আরবী।আরও পড়ুন: মোংলায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহতএ সময় একটি দ্রুতগতির ট্রাক তার বাইসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান আরবী। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়।নিহত আরবীর প্রতিবেশী আব্দুল আলীম জানান, ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যায় মেয়েটি।

Go to News Site