Boishakhi News24
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আহত হয়ে ছেন পাবনা থেকে আসা তিন ধান কাটা শ্রমিক (বেপারী)। সোমবার (২৭ এপ্রিল) বিকালে উপজেলার দরগাপাশা ইউনিয়নের খাই হাওরে এই বজ্রপাতের এই ঘটনা ঘটে। আহতরা হলেন, পাবনা জেলার সাথিয়া এলাকার আরিফ মিয়া (৩৫), মুত্তালেব (৩৫) এবং সুহেল মিয়া। আহতরা শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৈশাখের শুরুতে পাবনা থেকে ধান কাটার শ্রমিক হিসেবে দরগাপাশার আক্তাপাড়া গ্রামের ফরহাদ মিয়ার বাড়িতে আসেন আরিফ মিয়া, মুত্তালেব ও সুহেল মিয়া। প্রতিদিনের মত আজও খাই হাওরে ধান কাটতে যান তারা। Read More
Go to News Site