Collector
ট্রাম্পের আলোচনার অনুরোধ খতিয়ে দেখছে ইরান | Collector
ট্রাম্পের আলোচনার অনুরোধ খতিয়ে দেখছে ইরান
Somoy TV

ট্রাম্পের আলোচনার অনুরোধ খতিয়ে দেখছে ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের আলোচনার অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।সোমবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। আরাঘচি বলেছেন, মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করার পর যুক্তরাষ্ট্র তার কোনো উদ্দেশ্যই অর্জন করতে পারেনি। আর এ কারণেই ট্রাম্প এই অনুরোধ (আলোচনার) করেছেন। তবে এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানা যায়নি।   আরও পড়ুন: ইরান চাইলে আলোচনার জন্য ফোন করতে পারে: ট্রাম্প এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় আরাঘচিকে পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য মস্কো সম্ভাব্য সবকিছুই করবে। বৈঠকটি সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হয়। পুতিনের বক্তব্য উদ্ধৃত রুশ গণমাধ্যম জানিয়েছে, ‘আমাদের পক্ষ থেকে, আমরা এমন সবকিছু করব যা আপনাদের স্বার্থে, এই অঞ্চলের সকল মানুষের স্বার্থে কাজ করে, যাতে যত দ্রুত সম্ভব শান্তি অর্জিত হতে পারে।’

Go to News Site