Risingbd
আওয়ামী লীগের মতো বিএনপিও একই পথে হাঁটছে কি না, সেই প্রশ্ন তুলেছেন এনসিপির সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। তিনি বলেছেন, “এত দিন আওয়ামী লীগকে ভারতের দালাল জানতাম। ক্ষমতায় এসে বিএনপি একইভাবে আধিপত্যের দাসত্ব করছে। আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বিএনপিও একই পথে হাঁটছে?” সোমবার (২৭ এপ্রিল) এনসিপিতে যোগ দেওয়া সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এই প্রশ্ন তোলেন হান্নান মাসউদ।
Go to News Site