Somoy TV
ইতালির বেরগামোতে কর্মস্থলে যাওয়ার পথে ট্রেনের ধাক্কায় শফিকুল ইসলাম (৫৫) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।রোববার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সকালে বেরগামোর লেভাত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জাজিসার গ্রামের আব্দুস ছামাদের ছেলে। তিনি দীর্ঘ ২৭ বছর ধরে ইতালিতে বসবাস করছিলেন।পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকালে প্রতিদিনের মতো কর্মস্থলে যাওয়ার জন্য বের হয়েছিলেন শফিকুল। পথে লেভাত এলাকায় রেললাইন পার হওয়ার সময় অসাবধানতাবশত একটি দ্রুতগামী ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ ইতালির একটি স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আরও পড়ুন: ফরিদপুরে মা-মেয়েসহ ৩ জনকে কুপিয়ে হত্যাশফিকুলের অকালমৃত্যুর খবর জাজিসার গ্রামে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। স্বজনরা জানান, পরিবারের মুখে হাসি ফোটাতে এবং আর্থিক সচ্ছলতা ফেরাতে দীর্ঘ আড়াই দশকেরও বেশি সময় ধরে প্রবাসে হাড়ভাঙা খাটুনি খাটছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার সন্তান রেখে গেছেন।নিহতের ভাতিজা সাইফুল ইসলাম বলেন, ‘আমার কাকা ২৭ বছর ধরে প্রবাসে ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে আমরা এখন দিশাহারা। তার মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয়, সে জন্য আমরা সরকারের সহযোগিতা কামনা করছি।’
Go to News Site