Somoy TV
দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ সকাল ৯টার মধ্যে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।এ ছাড়া মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলসহ আরও ১১টি জেলার ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত ২টায় অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে এই সতর্কতা জারি করা হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানেএসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত মেনে চলতে বলা হয়েছে।এ ছাড়া পাবনা, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
Go to News Site