Somoy TV
বিশ্বে প্রতিদিন ঘটছে অসংখ্য ঘটনা। এর মধ্য থেকে উল্লেখযোগ্যগুলো রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস। তাই ইতিহাস সবসময়ই গুরুত্ব বহন করে।আজ মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।ঘটনাবলি১৫২৬ - মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মোহাম্মাদ বাবর সিংহাসনে আরোহণ করেন।১৫৫৫ - জার্মানীর অগসবার্গ শহরের নামে সেখানে কংগ্রেস গঠিত হয়।১৭০১ - ব্রিটেনের জন মরিস মোগল সম্রাট আওরঙ্গজেবের সাথে সাক্ষাৎ করেন।১৭৭০ - ক্যাপটেন কুক নিউ সাউথ ওয়েলসে পদার্পণ করেন।১৭৮৯ - ফ্লেচার ক্রিশ্চিয়ানের নেতৃত্বে ব্রিটিশ জাহাজ বাউন্টিতে নাবিক বিদ্রোহ সংঘটিত হয়।১৯১৯ - লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়।১৯২০ - আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা হয়।১৯২০ - পোল্যান্ড ও রাশিয়া যুদ্ধ ঘোষণা করে।১৯২০- আজারবাইজান কে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুক্ত করা হয়।১৯৫২ - জাপান সার্বভৌমত্ব ফিরে পায় এবং গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়।১৯৬৫ - মার্কিন সরকার যুক্তরাষ্ট্রের জনস্বার্থ রক্ষার অজুহাত দেখিয়ে ডোমিনিকান প্রজাতন্ত্রের উপর সামরিক হামলা চালায়।১৯৬৯ - ফ্রান্সের প্রেসিডেন্ট এর পদ থেকে দ্যগল ফ্যান্সের পদত্যাগ।১৯৯২ - রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবর্তনে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।১৯৯২ - সার্বিয়া ও মন্টেনেগ্রোকে নিয়ে নতুন যুগোস্লাভিয়া ঘোষণা।১৯৯২ - সাবেক সোভিয়েত ইউনিয়নের সাথে আফগান মুজাহিদদের ১৩ বছরের যুদ্ধের পর তারা বিজয় লাভ করে ।১৯৯৫ - বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা করে।২০০১- ডেনিশ টিটো পৃথিবীর সর্বপ্রথম মহাকাশ পর্যটকের মর্যাদা লাভ করেন।২০০৪ - মার্কিন একটি গবেষণা সংস্থা সার্স ভাইরাসের ঔষধ আবিষ্কার করেন । আরও পড়ুন: সানস্ক্রিন কতক্ষণ পরপর লাগাতে হয়?জন্ম৩২ - ওঠো, রোমান সম্রাট।১৪৪২ - চতুর্থ এডওয়ার্ড, ইংল্যান্ড রাজা।১৭১২ - ফরাসি দার্শনিক জাঁ জ্যাক রুশো।১৭৫৮ - জেমস মন্রো, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাষ্ট্রপতি।১৭৯৫ - চার্লস স্টুর্ট, অস্ট্রেলিয়ার আবিষ্কারক।১৮৩৮ - টবিয়াস আসের, নোবেল পুরস্কার বিজয়ী ডাচ আইনজীবী ও পণ্ডিত।১৮৪৮ - উৎকল-গৌরব মধুসূদন দাস ওড়িশার প্রথম স্নাতক ও আইনজীবী।১৮৬৯ - দিনে ফ্রান্সিস মেরি হককিন, নিউজিল্যান্ডের চিত্রশিল্পী।১৮৭৮ - লিওনেল ব্যারিমোর, আমেরিকান অভিনেতা এবং পরিচালক।১৮৮৯ - অ্যান্টনিও ডি অলিভিয়ার সালাজার, পর্তুগাল অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং পর্তুগালের ১০০তম প্রধানমন্ত্রী।১৯০০ - হেনরিক মুলার, ভাইমার প্রজাতন্ত্র ও নাৎসি জার্মানি উভয় দেশের অধীন জার্মান পুলিশ কর্মকর্তা।১৯০৬ - কুর্ট গ্যডল, মার্কিন যুক্তিবিদ, গণিতবিদ।১৯০৮ - জ্যাক ফিঙ্গলটন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার, সাংবাদিক এবং স্পোর্টসকাস্টার।১৯২৪ - কেনেথ কাউন্ডা, জাম্বিয়ার শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।১৯২৮ - বিশিষ্ট বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী নীলিমা সেন।১৯৩০ - ক্যারোলিন জোন্স, আমেরিকান অভিনেত্রী।১৯৩০ - আল্ফ ভ্যালেন্টাইন, বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।১৯৩৬ - তারেক আজিজ, ইরাকের রাজনীতিবিদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী (১৯৮৩-১৯৯১), উপ-প্রধানমন্ত্রী (১৯৭৯-২০০৩) এবং সাবেক রাষ্ট্রপতি সাদ্দাম হোসেনের ঘনিষ্ঠ সহযোগী ও পরামর্শদাতা।১৯৩৭ - সাদ্দাম হুসাইন, ইরাকের সাবেক রাষ্ট্রপতি।১৯৪১ - কার্ল ব্যারি শার্পলেস, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ।১৯৪৬ - উজ্জ্বল, বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেতা।১৯৪৭ - হুমায়ুন আজাদ, বাংলাদেশি লেখক।১৯৫৩ - রবার্ত অবলানো, চিলির লেখক ও কবি।১৯৫৪ - শহীদ শেখ জামাল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র।১৯৬০ - ওয়াল্টার যেঙ্গা, সাবেক ইতালিয়ান ফুটবলার ও ম্যানেজার।১৯৬৮ - অ্যান্ডি ফ্লাওয়ার, দক্ষিণ আফ্রিকার কেপটাউনে জন্মগ্রহণকারী জিম্বাবুয়ে দলের সাবেক ও বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেটার।১৯৭৪ - পেনেলোপে ক্রুজ সানচেজ, স্প্যানিশ অভিনেত্রী ও প্রযোজক।১৯৭৬ - শেন জার্গেনসেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।১৯৮২ - কোয়েল মল্লিক, ভারতীয় বাংলার বিখ্যাত অভিনেত্রী।১৯৮৭ - সামান্থা আক্কিনেনি, ভারতীয় অভিনেত্রী এবং মডেল।১৯৮৮ - হুয়ান ম্যানুয়েল মাতা গার্সিয়া, স্প্যানিশ ফুটবলার। মৃত্যু১৭৪০ - প্রথম বাজিরাও, ভারতীয় সেনাপতি।১৮১৩ - মিখাইল কুটুযোভ, রাশিয়ান ফিল্ড মার্শাল।১৮৪৩ - নোয়া ওয়েবস্টার, মার্কিন অভিধান লেখক, পাঠ্যপুস্তক লেখক ও বানান সংস্কারক।১৮৫৩ - লুডভিগ টিয়েক, জার্মান লেখক ও কবি।১৯০৩ - জোসিয়াহ উইলার্ড গিবস, আমেরিকান বিজ্ঞানী।১৯৩৬ - প্রথম ফুয়াদ, মিশর ও সুদানের সুলতান ও পরবর্তীকালে বাদশাহ।১৯৪৫ - বেনিতো মুসোলিনি, দ্বিতীয় মহাযুদ্ধ কালে ইতালির সর্বাধিনায়ক।১৯৫৪ - লিওন জউহাউক্স, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি ইউনিয়ন নেতা।১৯৭০ - ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের এক নারী বিপ্লবী দুকড়িবালা দেবী। আরও পড়ুন: কি কি কারণে ডিপ্রেশন হয়? দেখুন মুক্তির উপায় ১৯৭৮ - মোহাম্মদ দাউদ খান, আফগান সেনাপতি এবং রাজনীতিবিদ, আফগানিস্তানের প্রথম রাষ্ট্রপতি।১৯৯৯ - রলফ উইলিয়াম ল্যান্ডাওয়ার, জার্মান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিজ্ঞানী এবং প্রকৌশলী।১৯৯৯ - আলফ রামসে, ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার।১৯৯৯ - আর্থার লিওনার্ড শলো, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ।২০০২ - ক্ষুদিরাম দাস, বিশিষ্ট রবীন্দ্রবিশেষজ্ঞ।২০০৭ - কার্ল ফ্রিডরিখ ফন ভাইৎস্যেকার, জার্মান পদার্থবিদ এবং দার্শনিক।২০১২ - মাটিল্ডে কামুস, তিনি ছিলেন স্প্যানিশ কবি।২০২০ - জামিলুর রেজা চৌধুরী, বাংলাদেশি প্রকৌশলী ও জাতীয় অধ্যাপক।২০২১ - বাঙালি পদার্থবিদ, বাংলা সাহিত্যের রহস্য রোমাঞ্চ ও কল্পবিজ্ঞানের জনপ্রিয় লেখক অনীশ দেব।২০২১ - যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অ্যাপোলো-১১’র চন্দ্রজয়ের অভিযানের অন্যতম সদস্য মাইকেল কলিন্স।২০২৩ - রণজিত গুহ, খ্যাতনামা ভারতীয় বাঙালি ইতিহাসবিদ।
Go to News Site