Somoy TV
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।পদের নাম ও সংখ্যা: অ্যাসিস্ট্যান্ট প্রোডাক্ট ম্যানেজার, ১ জন। আবেদনের যোগ্যতা: প্রার্থীর বিবিএ অথবা সমমান ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ৩ থেকে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। কর্মস্থল ঢাকায়। বেতন ও অন্যান্য সুবিধা: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া টি/এ, মোবাইল বিল, মুনাফার অংশ, প্রভিডেন্ট ফান্ড, বিমা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে ২টি উৎসব বোনাস দেয়া হবে। আরও পড়ুন: আইপিডিসি ফাইন্যান্সে চাকরির সুযোগ আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে। আবেদনের সময়সীমা: আগামী ৫ মে পর্যন্ত আবেদন করা যাবে।
Go to News Site