Jagonews24
ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে আর মাত্র ২ পয়েন্ট দরকার ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগে ফেরার জন্য। প্রথমার্ধেই ক্যাসেমিরো ও বেঞ্জামিন সেসকো গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে ফেলে। ১১ মিনিটে প্রথম গোল করেন ব্রাজিলিয়ান তারকা ক্যাসেমিরো। হ্যারি ম্যাগুইয়ার হেড করে ক্যাসিমিরোকে গোল করতে সহায়তা করেন। এরপর ব্রুনো ফার্নান্দেস চলমান মৌসুমে তার ১৯তম অ্যাসিস্ট সম্পন্ন করেন। যা প্রিমিয়ার লিগে রেকর্ড ছোঁয়ার খুব কাছাকাছি। তার পাস থেকেই গোল করেন বেঞ্জামিন সেসকো। এই জয়ের ফলে ইউনাইটেড এখন চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করার খুব কাছাকাছি। মাইকেল ক্যারিকের দলটির সামনে এখনও চারটি ম্যাচ বাকি আছে। জানুয়ারিতে রুবেন আমোরিম বরখাস্ত হওয়ার পর জেসন উইলকক্স যে লক্ষ্য নির্ধারণ করেছিলেন, তা পূরণের পথে তারা এগিয়ে। এমনকি, যদি ব্রাইটন এবং এএফসি বোর্নমাউথ তাদের ম্যাচে পয়েন্ট হারায়, তাহলে রোববার লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগেই ইউনাইটেড তাদের লক্ষ্য পূরণ করতে পারে। অন্যদিকে, এই হার ব্রেন্টফোর্ডের ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রথমবার জায়গা পাওয়ার স্বপ্নে বড় ধাক্কা। সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের টানা সাত ম্যাচে জয়হীন থাকার ধারা অব্যাহত থাকল। আইএন
Go to News Site