Collector
কারিগরি ত্রুটি সেরে পুরোদমে বিদ্যুৎ উৎপাদনে ফিরলো আদানি | Collector
কারিগরি ত্রুটি সেরে পুরোদমে বিদ্যুৎ উৎপাদনে ফিরলো আদানি
Somoy TV

কারিগরি ত্রুটি সেরে পুরোদমে বিদ্যুৎ উৎপাদনে ফিরলো আদানি

কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া আদানির একটি ইউনিটের মেরামত কাজ শেষ হওয়ায় উৎপাদনে ফিরে পুরোদমে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে প্রতিষ্ঠানটি।বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার (২৭ এপ্রিল) রাত পৌনে ৮টা থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বন্ধ হয়ে থাকা ইউনিটটি। অর্থাৎ দুটি ইউনিট থেকেই এখন পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এর আগে চালুর ১১ দিনের মাথায় বুধবার (২২ এপ্রিল) দুপুরে যান্ত্রিক ত্রুটির কারণে আবারও ওই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, এদিন দুই ইউনিট থেকে সর্বোচ্চ ১৪৯৯ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল। তবে দুপুর ২টার দিকে উৎপাদন এক লাফে কমে প্রায় সাড়ে ৭০০ মেগাওয়াটে নেমে আসে। আরও পড়ুন: আদানির বন্ধ ইউনিট থেকে ২৬ এপ্রিলের মধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে: বিদ্যুৎ বিভাগ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও আদানির দায়িত্বশীল সূত্র জানায়, গত মঙ্গলবার মধ্যরাতের পর ভারতে আদানির পাওয়ারসের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের বিয়ারিং থেকে সতর্কসংকেত পাওয়া যায়। সাউন্ড শুনে এটি শনাক্ত করেন কেন্দ্রটির প্রকৌশলীরা। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিকভাবে ওই ইউনিটে উৎপাদন বন্ধ করে দেয়া হয়। ভারতের ঝাড়খন্ড রাজ্যে নির্মিত বিদ্যুৎকেন্দ্রটি থেকে বাংলাদেশ ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে। বিদ্যুৎটি চাঁপাইনবাবগঞ্জের রহনপুর হয়ে দেশে আসে। ২০২৩ সালের মার্চে প্রথম ইউনিট থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয় এবং একই বছরের জুনে দ্বিতীয় ইউনিট উৎপাদনে যুক্ত হয়। তবে দুটি ইউনিটের একটি দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১১ এপ্রিল চালু হয়েছিল।

Go to News Site