Somoy TV
কিছু খাবার কিংবা পানীয় নিয়মিত খেলে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা ভালো থাকে এবং ক্যানসারের ঝুঁকি কমাতে সহায়তা করতে পারে।দেখে নিন এই পানীয় খেলে ক্যানসার প্রতিরোধের সহায়ক হিসেবে কাজ করবে-১. লেবু–গরম পানি: লেবুতে ভিটামিন– সি ও শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। শরীর থেকে টক্সিন বের হতে সাহায্য করে। আরও পড়ুন: তরুণদের হার্ট অ্যাটাক কেন বাড়ছে?২. গ্রিন টি: ক্যাটেচিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এতে। যা অনেক ধরনের ক্যানসার-সৃষ্টিকারী ফ্রি র্যাডিক্যাল কমায়। সকালে এক কাপ গ্রিন টি উপকারী।৩. হলুদ মিশ্রিত পানি: হলুদের কারকিউমিন ক্যানসার-প্রতিরোধী গুণের জন্য গবেষণায় আলোচিত। এটি প্রদাহ কমায়। প্রতিদিন সামান্য হলুদ গরম পানিতে খাওয়া যেতে পারে। আরও পড়ুন: ডিমের কুসুম খাবেন না যারা ৪. আদা পানি: এটি প্রদাহ কমায়। অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ যা হজম ভালো রাখে।
Go to News Site