Collector
গোপালগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ বাল্যবিবাহ, বিয়ের পিঁড়ি থেকে কারাগারে বর | Collector
গোপালগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ বাল্যবিবাহ, বিয়ের পিঁড়ি থেকে কারাগারে বর
Somoy TV

গোপালগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ বাল্যবিবাহ, বিয়ের পিঁড়ি থেকে কারাগারে বর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাল্যবিয়ের আয়োজন পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন। বিয়ের আসর থেকেই বরকে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার পাটগাতী ইউনিয়নের নবুখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নবুখালী গ্রামের হীরা বাড়িতে তুলি হীরা (১৫) নামের এক কিশোরীর সঙ্গে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার বারাইগাতী গ্রামের জয় চৌধুরীর (২৩) বিয়ের আয়োজন চলছিল। কনে অপ্রাপ্তবয়স্ক হওয়া সত্ত্বেও গোপনে এই বিয়ের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। বিয়ের আনুষ্ঠানিকতা চলার সময় গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার। প্রশাসনের উপস্থিতি টের পেতেই বিয়ের বাড়িতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আরও পড়ুন: নেই মাধ্যমিক বিদ্যালয়, পেয়ারপুর ইউনিয়নে বাড়ছে বাল্যবিবাহ ও শিক্ষার্থী ঝরে পড়ার হার পরে পাটগাতী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুবাষ বিশ্বাস ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ধারা অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় বর জয় চৌধুরীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। দণ্ডাদেশের পর বরকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেয়া হয়। অন্যদিকে অপ্রাপ্তবয়স্ক কিশোরী তুলি হীরাকে তার অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করে প্রশাসন। সহকারী কমিশনার আল আমিন হালদার বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। টুঙ্গিপাড়ায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় এই অভিযান নিয়মিতভাবে চলবে।

Go to News Site