Collector
চাঁদপুরে ১৯৯ মামলার আলামত পুড়িয়ে ধ্বংস | Collector
চাঁদপুরে ১৯৯ মামলার আলামত পুড়িয়ে ধ্বংস
Jagonews24

চাঁদপুরে ১৯৯ মামলার আলামত পুড়িয়ে ধ্বংস

চাঁদপুর জেলার সকল থানার বিচারাধীন ১৯৯ মামলার জব্দকৃত আলামত পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে চাঁদপুর কোর্ট প্রাঙ্গণে এসব আলামত প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন আহমেদ স্বপন। এক প্রতিবেদনে তিনি জানান, জেলার সকল থানার বিচারাধীন মামলার জব্দকৃত আলামত আইনানুযায়ী ও উচ্চ আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ৭০টি মাদক মামলার ধ্বংসযোগ্য আলামত গাঁজা ২৭ কেজি ১১৫ গ্রাম, মূল্য ৮লাখ ১৩ হাজার ৪৫০টাকা; ইয়াবা ৩ হাজার ২৫৭ পিস, মূল্য ৯ লাখ ৭৭ হাজার ১০০ টাকা ও ১২৯টি মৎস্য মামলার ৪৩ হাজার ৭৩৪ বর্গ মিটার অবৈধ বিভিন্ন জাল যার মূল্য ১১ লাখ ১১ হাজার ৭২০ টাকার আলামত কোর্ট প্রাঙ্গণের প্রকাশ্য স্থানে পুড়িয়ে ধ্বংস করা হয়। আলমাতসমূহ ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং কোর্ট মালখানার ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আবদুল মান্নান। শরীফুল ইসলাম/এফএ/এএসএম

Go to News Site