Collector
বৃষ্টির ছোঁয়ায় সিক্ত পরীমণি | Collector
বৃষ্টির ছোঁয়ায় সিক্ত পরীমণি
Somoy TV

বৃষ্টির ছোঁয়ায় সিক্ত পরীমণি

তপ্ত রোদে যখন পুড়ছিল প্রকৃতি, তখনই প্রশান্তির পরশ নিয়ে এলো ঝুম বৃষ্টি। আর সেই বৃষ্টির ধারায় নিজেকে সিক্ত করতে ভুললেন না চিত্রনায়িকা পরীমণি। তবে এবার কোনো সিনেমার সেট বা শুটিংয়ের জন্য নয়, বরং একান্ত নিজের ভালো লাগা থেকেই বৃষ্টির ছোঁয়ায় মাতলেন এই গ্ল্যামারাস অভিনেত্রী।সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছেন পরীমণি, যা মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের।  ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট আর খোলা চুলে বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন পরম মমতায় গায়ে মাখছেন এই অভিনেত্রী।কখনও গাড়ির ওপর শুয়ে আকাশের পানে চেয়ে থাকা, আবার কখনও বৃষ্টির শব্দের সাথে মিতালী— সব মিলিয়ে এক অন্যরকম স্নিগ্ধতায় ধরা দিয়েছেন তিনি। আরও পড়ুন: বৃষ্টিতে ভিজে সবজি তোলার পর ভক্তদের মজার ছলে যা বললেন জয়া আহসানভিডিওর আবহসংগীত আর পরীর স্নিগ্ধতা সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি করেছে এক মায়াবী আবেশ। বিশেষ করে সিক্ত চুলে তার সাবলীল উপস্থিতি মুগ্ধ করেছে ভক্তদের। মুহূর্তেই ভাইরাল হওয়া এই ভিডিওর নিচে জমা পড়ছে হাজারো মন্তব্য। আরও পড়ুন: সিয়ামের স্ত্রীর পক্ষে হুঁশিয়ারি দিয়ে ফেসবুক পোস্ট ডিলেট পরীমণির!কেউ তাকে বলছেন ‘বৃষ্টি মাখা পরী’, আবার কারো মতে— প্রকৃতির এই রূপের মাঝে অভিনেত্রী যেন নতুন করে খুঁজে পাচ্ছেন নিজেকে। কোনো ক্লিশে বিতর্ক নয়, বরং সাধারণ এক বৃষ্টিভেজা বিকেলকে রাঙিয়ে তুলে পরীমণি আবারও প্রমাণ করলেন— সাদামাটা মুহূর্তগুলোও কখনো কখনো হতে পারে রাজকীয়।

Go to News Site