Collector
সাতসকালেই ঢাকায় বৃষ্টি | Collector
সাতসকালেই ঢাকায় বৃষ্টি
Somoy TV

সাতসকালেই ঢাকায় বৃষ্টি

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সাতসকালেই ঢাকার বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।ভ্যাপসা গরম আর তাপপ্রবাহের মধ্যে এ বৃষ্টি স্বস্তি এনে দিয়েছে রাজধানীবাসীকে। যদিও কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টিতে কর্মজীবীদের জন্য কিছুটা ভোগান্তি হচ্ছে। আবহাওয়া অধিদফতর আগেই জানিয়েছিল, দিনের শুরুতে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে। আরও পড়ুন: দুদিন বৃষ্টির পর ঢাকার বাতাস যাদের জন্য ‘অস্বাস্থ্যকর’ আজ সকালে ঢাকার তাপমাত্রা ছিল প্রায় ২৭ দশমকি ২ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। এদিকে, আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরণের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে

Go to News Site