Collector
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু | Collector
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
Somoy TV

ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে গত দেড় মাসে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।সবশেষ মৃত্যুবরণ করা তিন শিশুর মধ্যে গৌরীপুর উপজেলার ৭ মাস বয়সী এক ছেলে শিশু, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪ মাস বয়সী এক মেয়ে শিশু এবং নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৫ মাস বয়সী এক ছেলে শিশু রয়েছে। চিকিৎসকদের মতে, এসব শিশুর মৃত্যুর কারণ হিসেবে হামের উপসর্গের সঙ্গে নিউমোনিয়া ও হার্ট ফেইলিউর এবং ব্রঙ্কোপনিউমোনিয়ার জটিলতা ছিল। আরও পড়ুন: বরিশালে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান। তিনি জানান, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৩২ শিশু হামের উপসর্গ নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৭৪ জন রোগী। চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯২৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এর মধ্যে ৮৩১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

Go to News Site