Collector
আইপিএলে নতুন ইতিহাস গড়লেন কোহলি, ৯ হাজার রানের ক্লাবে প্রথম ব্যাটার | Collector
আইপিএলে নতুন ইতিহাস গড়লেন কোহলি, ৯ হাজার রানের ক্লাবে প্রথম ব্যাটার
Somoy TV

আইপিএলে নতুন ইতিহাস গড়লেন কোহলি, ৯ হাজার রানের ক্লাবে প্রথম ব্যাটার

দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে আলাদা করে আলোচনায় এলেন বিরাট কোহলি। মাত্র ৭৫ রানে অলআউট হওয়া দিল্লিকে সহজেই হারিয়েছে বেঙ্গালুরু। ৯ উইকেটের বড় জয়ে ম্যাচ শেষ করে তারা। রান তাড়ায় ২৩ রানে অপরাজিত ছিলেন কোহলি।তবে ম্যাচের ফলাফলের চেয়েও বড় অর্জন এসেছে এই ইনিংসে। আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন কোহলি। দিল্লির বিপক্ষে রান তাড়ার সময় অক্ষর প্যাটেলের শেষ বলে এক রান নিয়ে তিনি পৌঁছে যান এই কীর্তিতে।আইপিএলে দীর্ঘদিন ধরেই সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। ২০০৮ সাল থেকে টুর্নামেন্টে খেলা এই ব্যাটার ধারাবাহিকভাবে নতুন মাইলফলক গড়ে চলেছেন—৬ হাজার, ৭ হাজার ও ৮ হাজার রানও তিনি আগে একাই স্পর্শ করেছিলেন। এবার সেই তালিকায় যোগ হলো ৯ হাজার রানের অনন্য রেকর্ড।আরও পড়ুন: গেইলের রেকর্ড ভাঙলেন সুদর্শন, একই ম্যাচে অনন্য মাইলফলকে কোহলি বর্তমানে তার মোট রান দাঁড়িয়েছে ২৭৫ ম্যাচে ৯০১২। তালিকার দ্বিতীয় স্থানে থাকা রোহিত শর্মার রান ৭১৮৩, ফলে ব্যবধান দাঁড়িয়েছে ১৮০০-র বেশি। তৃতীয় স্থানে থাকা শিখর ধাওয়ান, চতুর্থ ডেভিড ওয়ার্নার এবং পঞ্চম কেএল রাহুল।সেঞ্চুরি, ফিফটি ও চার মারার দিক থেকেও শীর্ষে কোহলি। তবে ছক্কার তালিকায় কিছুটা এগিয়ে রয়েছেন রোহিত শর্মা।

Go to News Site