Collector
আইপিএলের যে রেকর্ড একাই স্পর্শ করলেন কোহলি | Collector
আইপিএলের যে রেকর্ড একাই স্পর্শ করলেন কোহলি
Jagonews24

আইপিএলের যে রেকর্ড একাই স্পর্শ করলেন কোহলি

বেশ কয়েক বছর ধরেই রেকর্ড গড়া এখন আর নতুন কিছুই নয় বিরাট কোহলির জন্য। প্রতিমুহূর্তেই একের পর এক রেকর্ড গড়েন তিনি। এবার নতুন এক কীর্তি গড়েছেন তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগে। গতকাল সোমবার দিল্লি ক্যাপিটালসকে মাত্র ৭৫ রানে অলআউট ৯ উইকেটের জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচে অনন্য এক অর্জন থেকে মাত্র ১১ রান দূরে ছিলেন বিরাট কোহলি। দলের জয়ে অপরাজিত ছিলেন ১৫ বলে ২৩ রান করে। অর্থ্যাৎ অর্জনটা ধরা দিয়েছে তার কাছে। আইপিএলের ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ভারতের এই কিংবদন্তী ব্যাটার। ২৩ রান করার পথে দুই ছক্কা ও এক চারে দলকে জয়ের স্বাদ পাইয়ে দেন তিনি। ৮১ বল হাতে রেখেই দাপুটে জয় পেয়েছে বেঙ্গালুরু। উল্লেখ্য, আইপিএলে ২৭৫ ইনিংসে ৮ সেঞ্চুরি ও ৬৬ অর্ধশতকে কোহলির রান ৯ হাজার ১২। সর্বোচ্চ অপরাজিত ১১৩। এই লিগে কারো নামে পাশে নেই ৮ হাজার রানের রেকর্ডও। দ্বিতীয় সর্বোচ্চ ৭১৮৩ রান রোহিত শর্মার নামের পাশে। আইএন

Go to News Site