Jagonews24
বর্তমান বিশ্ব এক বহুমাত্রিক সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। জলবায়ু পরিবর্তন, ভূরাজনৈতিক সংঘাত, জ্বালানি অস্থিরতা এবং সরবরাহ শৃঙ্খলের ভাঙন মানবসভ্যতার ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করে তুলেছে। এই সংকটের কেন্দ্রে রয়েছে খাদ্য নিরাপত্তা, যা এখন আর শুধু কৃষি উৎপাদনের বিষয় নয়; এটি শক্তি, প্রযুক্তি, পরিবেশ এবং ন্যায়বিচারের সমন্বিত প্রশ্ন। বাংলাদেশ এই বৈশ্বিক সংকটের একটি অনন্য প্রতিচ্ছবি। এখানে রয়েছে উর্বর মাটি, প্রখর সূর্যালোক, আবার একই সাথে অতিবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা এবং বজ্রপাতের মতো চ্যালেঞ্জ। এই ট্রপিকাল বাস্তবতা কৃষিকে যেমন সম্ভাবনাময় করেছে, তেমনি অনিশ্চিতও করে তুলেছে। এই বাস্তবতার সবচেয়ে বড় বৈপরীত্য হলো যারা খাদ্য উৎপাদন করেন, সেই গ্রামীণ কৃষকরাই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে। জ্বালানিনির্ভর সেচ ও উৎপাদন ব্যবস্থার অস্থিরতা তাদের ব্যয় বাড়াচ্ছে, উৎপাদন কমাচ্ছে এবং মাটির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। যদি এই ধারা অব্যাহত থাকে, তাহলে শুধু কৃষি নয়, আমাদের খাদ্যভিত্তিক নিরাপত্তা এবং পরিবেশগত ভারসাম্য উভয়ই বিপন্ন হয়ে পড়বে। তাই এই প্রস্তাব একটি উন্নয়ন পরিকল্পনা নয়, বরং একটি সমন্বিত রূপান্তরের আহ্বান। গ্রামীণ কৃষি ও মৎস্যখাতকে ফসিল জ্বালানিনির্ভরতা থেকে মুক্ত করে একটি বিকেন্দ্রীভূত, সৌরশক্তিনির্ভর, পরিবেশ-সহনশীল এবং মাটি-বান্ধব উৎপাদন ব্যবস্থায় রূপান্তর করা, যেখানে শক্তি, পানি এবং মাটির স্বাস্থ্য একত্রে কাজ করে একটি স্থিতিশীল খাদ্যব্যবস্থা গড়ে তোলে। সৌরচালিত, তথ্যনির্ভর সেচ ব্যবস্থার মাধ্যমে পানি ব্যবহারের দক্ষতা বৃদ্ধি করা, মৎস্যচাষে টেকসই সৌর প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করা, কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং আয়ের স্থিতিশীলতা নিশ্চিত করা, মাটির উর্বরতা সংরক্ষণ ও পুনরুদ্ধারের সাথে শক্তি ব্যবস্থাকে সংযুক্ত করা, কার্বন নিঃসরণ হ্রাস করে জলবায়ু সহনশীল কৃষি গড়ে তোলা,গ্রামীণ অর্থনীতিকে প্রযুক্তিনির্ভর ও স্থিতিশীল ভিত্তির ওপর দাঁড় করানো। বাংলাদেশের কৃষি ব্যবস্থায় সৌরশক্তির প্রয়োগ শুধুমাত্র প্রযুক্তি স্থাপন নয়; এটি একটি অভিযোজন প্রক্রিয়া, যেখানে প্রযুক্তিকে দেশের ট্রপিকাল পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হবে। ঝড় ও ঘূর্ণিঝড় সহনশীল সৌর প্যানেল স্থাপন কাঠামো, বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থা সংযুক্ত করা, বন্যাপ্রবণ এলাকায় উঁচু প্ল্যাটফর্মে সৌর স্থাপনা, উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতা সহনশীল উপকরণ ব্যবহার, সৌরশক্তি, ব্যাটারি এবং প্রয়োজনে গ্রিড সমন্বিত হাইব্রিড ব্যবস্থা, এই অভিযোজন নিশ্চিত না হলে প্রযুক্তি টেকসই হবে না, বরং নতুন ঝুঁকি তৈরি করবে। টেকসই কৃষির মূলভিত্তি হলো মাটির স্বাস্থ্য। তাই শক্তি ব্যবস্থাকে মাটির উর্বরতার সাথে সরাসরি সংযুক্ত করতে হবে। সৌরচালিত নির্ভুল সেচ ব্যবস্থার মাধ্যমে অতিরিক্ত পানি ব্যবহার কমানো, ফলে মাটির পুষ্টি ক্ষয় রোধ জৈব সার উৎপাদন ও প্রক্রিয়াকরণে সৌরশক্তির ব্যবহার, ফসল সংরক্ষণের জন্য সৌরচালিত কোল্ড স্টোরেজ, যা উৎপাদনের ওপর অতিরিক্ত চাপ কমায় পানি, মাটি ও শক্তিকে একত্রে একটি সমন্বিত কৃষি ব্যবস্থায় রূপান্তর। এই পদ্ধতি মাটিকে শুধু রক্ষা করে না, বরং দীর্ঘমেয়াদে তার উর্বরতা পুনরুদ্ধার করে। ১. সৌরচালিত স্মার্ট সেচ পাম্প স্থাপনসেন্সরভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে মাটির আর্দ্রতা অনুযায়ী স্বয়ংক্রিয় সেচ নিশ্চিত করা ২. মৎস্যখাতে সৌর প্রযুক্তির সম্প্রসারণএয়ারেশন, পানি সঞ্চালন এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় সৌরশক্তির ব্যবহার ৩. প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিকৃষক ও স্থানীয় প্রযুক্তিবিদদের ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে জ্ঞান ছড়িয়ে দেওয়া ৪. উদ্ভাবনী অর্থায়ন ব্যবস্থাসহজ শর্তে ঋণ, সমবায় ভিত্তিক বিনিয়োগ এবং ক্ষুদ্র অর্থায়ন মডেল চালু করা, যেখানে গ্রামীণ শক্তির অভিজ্ঞতা কার্যকরভাবে প্রয়োগ করা যেতে পারে ৫. গ্রামীণ এনার্জি হাব গঠনস্থানীয় পর্যায়ে সৌরশক্তি উৎপাদন, সংরক্ষণ এবং কৃষিতে ব্যবহার সমন্বিতভাবে পরিচালনা কৃষি ও মৎস্য উৎপাদনে স্থিতিশীল ও টেকসই বৃদ্ধি, ফসিল জ্বালানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে হ্রাস, কৃষকদের আয়ের পূর্বানুমানযোগ্যতা ও স্থিতিশীলতা বৃদ্ধি, মাটির উর্বরতা সংরক্ষণ ও উন্নতি, পরিবেশ দূষণ ও কার্বন নিঃসরণ হ্রাস, একটি বাস্তবসম্মত, সম্প্রসারণযোগ্য গ্রামীণ উন্নয়ন মডেল প্রতিষ্ঠা। আমাদের কৃষকরা যুদ্ধ করেন না, কিন্তু প্রতিদিন বেঁচে থাকার সংগ্রাম করেন। তারা অস্ত্র তৈরি করেন না, তারা জীবন তৈরি করেন। অথচ আজ তারা এমন এক সংকটের মুখোমুখি, যা তাদের সৃষ্টি নয়। এই বাস্তবতায় সৌরশক্তি শুধু একটি বিকল্প নয়, এটি একটি কৌশলগত মুক্তির পথ। এটি কৃষকদের ব্যয় কমায়, উৎপাদন স্থিতিশীল করে, মাটিকে রক্ষা করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। যদি আমরা এখনো এই রূপান্তর শুরু না করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি এড়ানোর কোনো সুযোগ থাকবে না। এখনই সময় প্রযুক্তিকে বাস্তবতার সাথে মিলিয়ে কৃষকদের পাশে দাঁড়ানোর এবং একটি টেকসই, ন্যায়ভিত্তিক ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার। রহমান মৃধা, গবেষক ও লেখক, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন।Rahman.Mridha@gmail.com এমআরএম
Go to News Site