Collector
আলভারেজকে দলে ভেড়াতে অ্যাতলেটিকোর সঙ্গে আলোচনায় বসেছে বার্সা! | Collector
আলভারেজকে দলে ভেড়াতে অ্যাতলেটিকোর সঙ্গে আলোচনায় বসেছে বার্সা!
Somoy TV

আলভারেজকে দলে ভেড়াতে অ্যাতলেটিকোর সঙ্গে আলোচনায় বসেছে বার্সা!

আসন্ন গ্রীষ্মকালীন দলবদলে কোমর বেঁধেই নামছে বার্সেলোনা। আক্রমণভাগের শক্তি বাড়াতে কাতালান জায়ান্টরা নাকি লিগ প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের ডেরায় হানা দিতে যাচ্ছে। এই গ্রীষ্মে হুলিয়ান আলভারেজকে দলে নিতে সম্ভাব্য বড়সড় ট্রান্সফার নিয়ে মাদ্রিদের ক্লাবটির সঙ্গে আলোচনা শুরু করেছে বার্সেলোনা। ব্লাউগ্রানারা রবার্ট লেভানদোভস্কির বিকল্প হিসেবে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকাকে দলে নেয়ার চিন্তা করছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।চলমান মৌসুম শেষেই বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে লেভানদোভস্কির। এরপর ফ্রি এজেন্ট হিসেবে ক্যাম্প ন্যু ছাড়ার সম্ভাবনা আছে এই পোলিশ স্ট্রাইকারের। ইএসপিএনের  প্রতিবেদন অনুযায়ী, ২৬ বছর বয়সী আলভারেজ অনেক দিন ধরেই বার্সার নজরে আছেন, স্বদেশি ক্লাব রিভার প্লেটে খেলার সময় থেকেই তার ওপর নজর রাখা হচ্ছিল, এরপর তিনি ম্যানচেস্টার সিটিতে যোগ দেন। এখন বার্সা আনুষ্ঠানিকভাবে অ্যাতলেটিকোর সঙ্গে যোগাযোগ করেছে সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা করতে।তবে এই ট্রান্সফার মোটেও সহজ হবে না। আলভারেজ ২০২৪ সালে অ্যাতলেটিকোতে যোগ দেন প্রায় ৯৫ মিলিয়ন ইউরো (প্রায় ১৩,৭৩ হাজার কোটি টাকা) ট্রান্সফার ফিতে, এবং তার চুক্তিতে রয়েছে ৫০০ মিলিয়ন ইউরোর (প্রায় ৭২,২৬ হাজার কোটি টাকা) বিশাল রিলিজ ক্লজ। যদিও বার্সা আশা করছে, খেলোয়াড়টির ব্যক্তিগত ইচ্ছা আন্তোইনে গ্রিজম্যানের মতো ক্লাব বদলে সাহায্য করতে পারে, তবুও অ্যাতলেটিকো তাকে প্রায় ১২০ মিলিয়ন ইউরোর (১৭,৩৪ হাজার কোটি টাকা) কমে ছাড়তে চাইবে না, যা বার্সা প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার জন্য বড় আর্থিক চ্যালেঞ্জ।এই ট্রান্সফার পরিকল্পনা মূলত লেভানদোভস্কির ভবিষ্যতের ওপর নির্ভর করছে। আগামী মৌসুম শুরু হলে তার বয়স হবে ৩৮, এবং যদিও তিনি এখনও গোল করার দিক থেকে কার্যকর, বার্সা এখন নতুন প্রজন্মের দিকে এগোতে চাইছে। শোনা যাচ্ছে, ইতালির বড় ক্লাব জুভেন্তাস এবং এসি মিলান এই পোলিশ তারকাকে দলে নিতে আগ্রহী এবং তাকে নিয়মিত একাদশে খেলার সুযোগ দিতে প্রস্তুত।আরও পড়ুন: বিশ্বকাপে হলুদ কার্ড নিয়মে বড় পরিবর্তনের প্রস্তুতিবার্সা আগে লেভানদোভস্কিকে নতুন চুক্তির প্রস্তাব দিলেও সেখানে বেতন কমানো এবং দলে তার ভূমিকা কমানোর কথা বলা হয়েছে। ফলে অভিজ্ঞ এই স্ট্রাইকার ইউরোপের শীর্ষ পর্যায়ে নিজের অবস্থান ধরে রাখতে ক্লাব ছাড়ার দিকেই ঝুঁকছেন বলে মনে করা হচ্ছে। তার বিদায় হলে বার্সার বেতন কাঠামোতে বড় জায়গা খালি হবে, যা তরুণ ফরোয়ার্ড আনার জন্য গুরুত্বপূর্ণ হবে।অন্যদিকে, আলভারেজের দল তার বার্সায় যাওয়ার গুঞ্জনকে উড়িয়ে দিয়েছে। সম্প্রতি তার পরিবারের সদস্যরা কাতালোনিয়ায় বাড়ি খুঁজছেন, এমন খবর প্রকাশিত হলেও তার এজেন্ট ফার্নান্দো হিদালগো সেটিকে পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে করেছেন।তিনি বলেন, '১০০০% মিথ্যা। পরিবারের কেউ বার্সেলোনায় যায়নি। শেষবার তারা গিয়েছিল অ্যাতলেটিকোর বিপক্ষে ম্যাচ দেখতে, পরদিনই মাদ্রিদে ফিরে এসেছে।'আরও পড়ুন: রোনালদোকে বিশ্বকাপ জেতাতে সর্বোচ্চটা দেবেন ব্রুনো ফার্নান্দেজআলভারেজ ছাড়াও বার্সা আক্রমণভাগ শক্তিশালী করতে আরও কয়েকজন খেলোয়াড়কে বিবেচনায় রেখেছে। মার্কাস রাশফোর্ডের ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে; তিনি বর্তমানে কাতালান ক্লাবটিতে ধারে খেলছেন এবং কোচ হ্যান্সি ফ্লিকের নজর কেড়েছেন। বার্সার কাছে তাকে স্থায়ীভাবে নেওয়ার ৩০ মিলিয়ন ইউরোর অপশন থাকলেও তারা পুরো টাকা দিতে দ্বিধায় আছে। এছাড়া আব্দে ইজ্জালজৌলির মতো বিকল্পও বিবেচনায় আছে।এছাড়া বার্সেলোনা ফেরান তরেসের জন্যও প্রস্তাব শুনতে প্রস্তুত, তারও চুক্তির মেয়াদ শেষ হতে চলছে। যদিও বার্সা বর্তমানে ফিনান্সিয়াল ফেয়ার প্লে সমস্যার মধ্যে আছে, তবুও তারা আশাবাদী যে এই গ্রীষ্মে লা লিগার ১:১ স্পেন্ডিং রুলে ফিরতে পারবে, যা আলভারেজের মতো বড় মাপের ট্রান্সফার সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Go to News Site