Collector
হাইকমিশনের সহায়তায় মালদ্বীপ থেকে ফিরছে রাশেদুল হাসানের লাশ | Collector
হাইকমিশনের সহায়তায় মালদ্বীপ থেকে ফিরছে রাশেদুল হাসানের লাশ
Somoy TV

হাইকমিশনের সহায়তায় মালদ্বীপ থেকে ফিরছে রাশেদুল হাসানের লাশ

মালদ্বীপে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত রাশেদুল হাসানের (২০) লাশ আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) দেশে ফিরছে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।রাশেদুল হাসানের দেশের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজরা ইউনিয়নে। তার বাবার নাম এনামুল হক। মাত্র সাত মাস আগে মালদ্বীপে পাড়ি জমান রাশেদুল। তিনি দেশটির গুরাইধু আইল্যান্ডের একটি কফিশপে কাজ করতেন। সম্প্রতি মোটলসাইকেল চালানো শেখা শুরু করেন তিনি। বাংলাদেশ হাইকমিশনের তথ্য মতে, গত ২৩ এপ্রিল দিবাগত রাতে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে দুর্ঘটনার শিকার হন রাশেদুল। দুর্ঘটনার পর পাশেই সমুদ্রের পানিতে পড়ে যান। দুর্ঘটনার খবর পেয়ে  স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে তাকে দ্রুত উদ্ধার করে দ্বীপের হেলথ সেন্টারে নিয়ে যায়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় একটি মামলা দায়ের করার পাশাপাশি তদন্ত অব্যাহত রেখেছে স্থানীয় প্রশাসন।  আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ হাইকমিশন আরও জানায়, ঘটনার পর থেকেই কমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং রাশেদুলের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। রাশেদুলের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা চলছে। মালদ্বীপ প্রশাসনের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে আজ মঙ্গলবার রাশেদুল হাসানের লাশ বাংলাদেশে পাঠানো হবে এবং তারপর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

Go to News Site