Somoy TV
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজনে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সমন্বয় করে নির্বাচন কমিশন (ইসি) কাজ করেছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবস।মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদনে তিনি এ কথা জানান। ইইউ নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান বলেন, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ছিল। এতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের যে অভিযোগ, তা সঠিক নয়। ইসির কার্যকর ভূমিকায় সংসদ নির্বাচন স্বচ্ছ ছিল। আমরা আমাদের কাজ আন্তর্জাতিক নিয়ম মেনেই করেছি। আরও পড়ুন: সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল চূড়ান্ত ইভার্স ইজাবস বলেন, ভোটের কাস্টিং খুব ভালো। পোস্টাল ব্যালটের বিষয়টিও প্রসংশনীয়। আগামী সংসদ নির্বাচন আরও প্রতিযোগিতাপূর্ণ হবে বলে আশা করি। এ সময় বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার উন্নয়নে ডিজিটাল মাধ্যমে নারী হেনস্তা রোধ, এক তৃতীয়ংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করা ও প্রার্থীদের খরচের হিসাব-নিকাশ নিয়ে অডিট এবং প্রতিবন্ধীদের জন্য সুবিধা বাড়ানোসহ ১৯ প্রস্তবনা তুলে ধরেন তিনি। আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সংসদে যে বার্তা দিলেন মির্জা ফখরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দীর্ঘমেয়াদি ৫৬ পর্যবেক্ষক, স্বল্পমেয়াদি ৯০ জনসহ মোট ২২৩ জন ইইউ পর্যবেক্ষক কাজ করেন। সংসদ নির্বাচন নিয়ে ১৪ ফেব্রুয়ারি প্রাথমিক প্রতিবেদন প্রকাশের পর এবার চূড়ান্ত প্রতিবেদন দেয় ইইউ।
Go to News Site