Somoy TV
অন্য দেশগুলো কী করবে তা যুক্তরাষ্ট্র আর ‘নির্দেশ’ দেয়ার অবস্থানে নেই। মঙ্গলবার (২৮ এপ্রিল) এমন কথা বলেছে ইরান। এমন এক সময়ে ইরান এ কথা বলল, যখন ওয়াশিংটন মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ করার বিষয়ে তেহরানের একটি নতুন প্রস্তাব বিবেচনা করছে।রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন আর স্বাধীন দেশগুলোর ওপর তার নীতি চাপিয়ে দেয়ার মতো অবস্থানে নেই।’ তিনি আরও বলেন, ওয়াশিংটনকে ‘এটা মেনে নিতে হবে যে তাদের অবৈধ ও অযৌক্তিক দাবিগুলো পরিত্যাগ করতে হবে।’ এদিকে, দুই মাসব্যাপী যুদ্ধ নিরসনে ইরানের সর্বশেষ প্রস্তাবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অসন্তুষ্ট বলে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। এর ফলে এই সংঘাতের সমাধানের আশা ম্লান হয়ে গেছে। আরও পড়ুন: পারমাণবিক ইস্যুতে বিরোধ / ইরানের সর্বশেষ প্রস্তাবে খুশি নন ট্রাম্প ইরানের সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত এবং উপসাগরীয় অঞ্চল থেকে জাহাজ চলাচল নিয়ে বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করা যাবে না।এ বিষয়ে এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এতে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট হওয়ার সম্ভাবনা কম, কারণ তাদের মতে পারমাণবিক বিষয়গুলো শুরু থেকেই সমাধান করতে হবে এবং এ কারণেই ট্রাম্প ইরানের প্রস্তাবে অসন্তুষ্ট ছিলেন। অন্যদিকে, এ কারণে শান্তি প্রচেষ্টা পুনরুজ্জীবিত করার আশা ক্ষীণ হয়ে গেছে, কারণ মার্কিন প্রেসিডেন্ট গত সপ্তাহান্তে তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরিকল্পিত সফর বাতিল করেছেন। আরও পড়ুন:ইরানের সঙ্গে ‘পরবর্তী ধাপ’ নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক এই সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সপ্তাহান্তে দুইবার ইসলামাবাদে আসা-যাওয়া করেন। আরাঘচি ওমানও সফর করেন এবং সোমবার রাশিয়া যান, যেখানে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দীর্ঘদিনের এক মিত্রের কাছ থেকে সমর্থনের বার্তা পান। সূত্র: আরব নিউজ
Go to News Site