Somoy TV
গাজীপুরের শ্রীপুরে এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫ এসএসসি পরীক্ষার্থী ও চালকসহ ছয়জন আহত হয়েছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই পরীক্ষার্থী প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যথায় কাতর অবস্থায় পরীক্ষায় অংশ নিয়েছেন।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে অটোরিকশাটি পরীক্ষার্থীদের নিয়ে কেন্দ্রের দিকে যাচ্ছিল। এমসি বাজার এলাকায় অটোরিকশাটি মহাসড়কের উল্টো পথ দিয়ে যাওয়ার সময় ময়মনসিংহগামী একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় হাসান, আবির, সজীব, আহাদ ও পাপ্পু নামে ৫ এসএসসি পরীক্ষার্থী এবং অটোরিকশার চালক আহত হন।স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় আহাদ, সজীব ও পাপ্পুকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে জাহিদ ও আবির নামের দুই পরীক্ষার্থী প্রাথমিক চিকিৎসা শেষে শারীরিক আঘাত নিয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন।আরও পড়ুন: লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। অটোরিকশাটি মহাসড়কের ভুল পথে (রং সাইড) চলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।’
Go to News Site