Collector
রাঙ্গামাটিতে মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা | Collector
রাঙ্গামাটিতে মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
Somoy TV

রাঙ্গামাটিতে মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

রাঙ্গামাটি কাপ্তাইয়ে মহাবিপন্ন তালিকাভুক্ত বাঘা আইড় জব্দ করেছে বন বিভাগ। ৪ ফুট লম্বা মাছটি ওজন ১৬ কেজি।সোমবার (২৭ এপ্রিল) দিনগত রাতে উপজেলার জেটিঘাট এলাকা থেকে মাছটি জব্দ করা হয়। স্থানীয়রা জানায়, কর্ণফুলি নদীতে এক জেলের জালে ধরা পড়ে ১৬ কেজি ওজনের একটি বিশাল বাঘা আইড়। তিনি মাছটি বিক্রয় করতে বাজারে নিয়ে আসে। পরে মো. লিয়াকত নামে এক ব্যবসায়ী কেজি ১ হাজার টাকা দরে মোট ১৬ হাজার টাকায় বিক্রয় করেন।  কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মামুনুর রহমান বলেন, ‘বাজারে বিপন্ন প্রজাতির বাঘা আইড় মাছ বিক্রির জন্য আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেটিঘাট এলাকায় অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে ক্রেতা-বিক্রেতা উভয়ে গা ঢাকা দেয়। পরে আমরা মাছটি জব্দ করি। মাছটি জীবিত থাকলে নদীতে অবমুক্ত করতাম। মৃত হওয়ার কারণে রাতেই কেটে কিছুক্ষণ কেরোসিনে ডুবিয়ে রেখে মাটি চাপা দেয়া হযেছে। কেরোসিন মেশানোর ফলে পরে কেউ মাছটি আর ব্যবহার বা খেতে পারবে না।আরও পড়ুন: বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুতায়িত হয় বিপন্ন প্রজাতির বানরটি, অবশেষে উদ্ধারতিনি আরও বলেন, ‘বাঘা আইড় বাংলাদেশে ‘লাল তালিকাভুক্ত’ একটি মহাবিপন্ন প্রজাতির মাছ। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী এই মাছ শিকার, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ।’ এধরনের বিপন্ন প্রজাতির মাছ যাতে কেউ শিকার না করে সে জন্য জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে বলে জানান তিনি।

Go to News Site