Somoy TV
নোয়াখালীর কবিরহাটে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে ধান কাটার গাড়ি ও গাছবাহী ট্রাক্টর রাস্তার পাশে পড়ে যায়। এ সময় মোহাম্মদ মিয়া (৩১) নামে এক যুবক নিহত এবং আহত হন তিনজন।মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের জোড়ালগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।নিহত মোহাম্মদ মিয়া (৩৫) সুবর্ণচর উপজেলার চর জুবলি ইউনিয়নের বাসিন্দা।আরও পড়ুন: টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২আহতরা হলেন: সুবর্ণচর উপজেলা চর জুবলি ইউনিয়নের মাহমুদুল্লাহর ছেলে মোহাম্মদ রুবেল (২৬), আবদুল মালেকের ছেলে মোহাম্মদ হান্নান (৩৯), নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ জামাল (৪১)।স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ধানবোঝাই গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি গাছ পরিবহনকারী ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় গাড়ির চাকার নিচে পড়ে মারা যান মোহাম্মদ মিয়া।আরও পড়ুন: ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে বাকি তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। আহত তিনজনের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পাওয়ার পরই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে পুলিশ সদস্যরা সেখানে উদ্ধার কাজ ও তদন্তে নিয়োজিত আছেন। তবে হতাহতদের সঠিক পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
Go to News Site