Collector
চট্টগ্রামে চা দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২ | Collector
চট্টগ্রামে চা দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২
Jagonews24

চট্টগ্রামে চা দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২

চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী মুহাম্মদ শাহাদাত (৩০) নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়ে জানানো হয়। এর আগে, সোমবার দিনগত মধ্যরাতে সাতকানিয়া ও চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলাম (৩১) এবং লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ইসমাইল (২৭)। পুলিশ জানায়, নিহত শাহাদাতের মা ছায়েরা খাতুন বাদী হয়ে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। আরও পড়ুনচট্টগ্রামে চা দোকানিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ, আইএমএফের পূর্বাভাসের অর্থ কী?  মামলার এজাহারে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে ‘পিচ্চি কামাল’ নামে এক ব্যক্তি তিন হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার হন। পরে তিনি জামিনে মুক্তি পান। ওই ঘটনায় শাহাদাত তাকে ধরিয়ে দিয়েছেন এমন সন্দেহে আসামিরা দীর্ঘদিন ধরে তাকে হুমকি দিয়ে আসছিলেন। গত ২৬ এপ্রিল রাতে সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ এলাকায় নিজের চায়ের দোকানের সামনে বসে ছিলেন শাহাদাত। এ সময় মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালান ও শাহাদাতকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। গুরুতর আহত শাহাদাতকে প্রথমে কেরানীহাটের এক বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ খালি না থাকায় নগরের আরেক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, মামলার দুই আসামিকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। এমআরএএইচ/কেএসআর

Go to News Site