Collector
চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত ৩ বগিতে আগুন | Collector
চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত ৩ বগিতে আগুন
Somoy TV

চট্টগ্রামে ট্রেনের পরিত্যক্ত ৩ বগিতে আগুন

চট্টগ্রাম নগরীর এসআরবি স্টেশন এলাকায় রেলের পরিত্যক্ত ৩টি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে বগি থেকে ধোঁয়া বের হতে দেখা যায়, পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া দূর থেকে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে  আসে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। পরে প্রায় ১ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।আরও পড়ুন: চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, ফাটলো পর্যটকের ঠোঁটএ বিষয়ে বন্দর ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোনায়েম বিল্লাহ বলেন, খালি বগির ভেতরে আগুন লাগে। বগিগুলোর ভেতরে তেমন কোনো আসবাব বা মালামাল ছিল না। আগুনে তিনটি  বগির কিছু অংশ পুড়ে গেছে।

Go to News Site