Collector
স্টারলিংক ব্যবহার করে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে বেশ কয়েকজন গ্রেফতার | Collector
স্টারলিংক ব্যবহার করে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে বেশ কয়েকজন গ্রেফতার
Somoy TV

স্টারলিংক ব্যবহার করে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে বেশ কয়েকজন গ্রেফতার

ইরানে স্টারলিংক ডিভাইস ব্যবহার করে গুপ্তচরবৃত্তির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) স্থানীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।তেহরানের ইউসুফাবাদ এলাকায় তেহরান মেট্রোপলিটন পুলিশ জানায়, সন্দেহভাজনরা একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে সেটিকে গুপ্তচরবৃত্তির ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল। তারা উন্নত যোগাযোগ প্রযুক্তি, বিশেষ করে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে বিদেশি গোয়েন্দা সংস্থা ও শত্রু নেটওয়ার্কে সংবেদনশীল তথ্য ও ছবি পাঠাত। এছাড়া শিরাজ শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে সারভেস্তান এলাকায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ দাবি করেছে, ওই ব্যক্তি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থান থেকে বার্তা, ছবি ও ভিডিও পাঠিয়ে শত্রুপক্ষের সঙ্গে সহযোগিতা করছিল। যুদ্ধের জেরে ডিজিটাল সংকটে পড়েছে ইরান। ২৮ ফেব্রুয়ারি ইরানে মাটিতে ইসরাইল ও আমেরিকার যৌথ হামলার পর দেশব্যাপী ইন্টারনেট পরিষেবা বন্ধ করে ইরান প্রশাসন। এই অবস্থায় গত প্রায় দুই মাস ধরে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে দেশটিতে। আরও পড়ুন: এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে আগ্রহী ইরান আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, এটি বিশ্বের ইতিহাসে কোনো দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদি জাতীয় স্তরের ইন্টারনেট ব্ল্যাকআউট। নেটব্লকসের রিপোর্ট অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে গত জানুয়ারি মাস থেকে ইরানের নানা জায়গায় সরকারবিরোধী বিক্ষোভের জেরে সাময়িকভাবে বন্ধ করা হয় ইন্টারনেট। এ সময় বিকল্প উৎস হিসেবে অনেকেই স্টারলিংক ইন্টারন্ট ব্যবহার শুরু করে। মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সও তাদের স্টারলিংক ইন্টারনেট সেবা ফ্রি করে দেয়। তবে এই ইন্টারনেট সেবাও কার্যত অচল করে দেয় ইরান। এরপর যুদ্ধ শুরু হওয়ার পর ইরানি প্রশাসনের পক্ষ থেকে পুরোপুরি ব্ল্যাকআউট ঘোষণা করা হয়। যার জেরে দেশটির ৯ কোটির বেশি মানুষ কার্যত ইন্টারনেটহীন অবস্থায় রয়েছে। ইন্টারনেট শাটডাউনের ক্ষেত্রে এটি বিশ্ব রেকর্ড।  আরও পড়ুন: ওপেকে থাকছে না আরব আমিরাত, তেল রফতানিকারকদের জন্য বড় ধাক্কা

Go to News Site