Collector
পারিবারিক বিরোধে বঁটির আঘাতে মা খুন, গ্রেফতার মেয়ে | Collector
পারিবারিক বিরোধে বঁটির আঘাতে মা খুন, গ্রেফতার মেয়ে
Somoy TV

পারিবারিক বিরোধে বঁটির আঘাতে মা খুন, গ্রেফতার মেয়ে

যশোরের কেশবপুরে পারিবারিক বিরোধে বঁটির আঘাতে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পৌর শহরের সাহাপাড়া এলাকা থেকে নিহত ওই মায়ের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে সোমবার (২৭ এপ্রিল) রাতে একই এলাকায় এ ঘটনা ঘটে।আরও পড়ুন: মাথায় আঘাত করে মাকে হত্যা করল ছেলেআটক দীপ্তি অধিকারী ওই এলাকার কালিপদ অধিকারীর মেয়ে।এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, পারিবারিক কলহের জেরে দীপ্তি অধিকারী বঁটি দিয়ে তার মাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়।আরও পড়ুন: ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলের হাতে মা খুনদীপ্তি অধিকারী দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। ২০০৫ সাল থেকে তিনি অসুস্থ ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। স্বামীর মৃত্যুর পর তিনি বাবার বাড়ি কেশবপুরের সাহাপাড়ায় বসবাস করছিলেন।ওসি আরও জানান, খবর পেয়ে আজ দুপুরে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দীপ্তি অধিকারীকে গ্রেফতার করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।

Go to News Site