Collector
সময়ের আলোচিত আজকের সাত খবর | Collector
সময়ের আলোচিত আজকের সাত খবর
Somoy TV

সময়ের আলোচিত আজকের সাত খবর

দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ সময় নিউজে মঙ্গলবার (২৮ এপ্রিল) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।বাংলাদেশ এখন বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দেশ পারমাণবিক শক্তি ব্যবহারের চূড়ান্ত ধাপে যাত্রা শুরু করলো বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে প্রথম ইউনিটের চুল্লিতে বসানো হলো ইউরেনিয়াম। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হচ্ছে বাংলাদেশ। বিস্তারিত পড়তে ক্লিক করুন। যুক্তরাষ্ট্রে লিমন ও বৃষ্টি হত্যা: বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় (ইউএসএফ) অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টির হত্যাকাণ্ড ঘিরে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আদালতের নথি ও প্রসিকিউটরদের বক্তব্য অনুযায়ী, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ত্রয়োদশ নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদনে যা বললো ইইউ পর্যবেক্ষক মিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে আয়োজনে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সমন্বয় করে নির্বাচন কমিশন (ইসি) কাজ করেছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবস। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ফজলুর রহমানের বক্তব্যে সংসদে উত্তাপ, এক্সপাঞ্জের দাবি বিরোধী দলীয় নেতার রাষ্ট্রপতির বক্তব্যের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে জামায়াতের রাজনীতি প্রশ্ন তুলেছেন বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। সংসদে তিনি বলেছেন, মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না, আর শহীদ পরিবারের লোক জামায়াত করলে ডাবল অপরাধ করেছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর বিষয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশের বিদ্যমান আইন অনুসারে সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ফেনীতে ভয়াবহ ‘মেঘ বিস্ফোরণ’, কেন? ফেনীতে ভয়াবহ ‘মেঘ বিস্ফোরণ’ বা ক্লাউডবার্স্টের ঘটনা ঘটেছে। স্মরণকালের ভয়াবহ মেঘ বিস্ফোরণে এক ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে ফেনীর জনজীবন। বিস্তারিত পড়তে ক্লিক করুন। কেমন হতে পারে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড, নেইমার থাকবেন তো? ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, আগামী ১৮ মে বিশ্বকাপের জন্য তার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড প্রকাশ করবেন। তবে তার এক সপ্তাহ আগেই ৫৫ জনের প্রাথমিক স্কোয়াড কনফেডারেশন অব ব্রাজিল ফুটবলে (সিবিএফ) জমা দেবেন তিনি। বিশ্বকাপের জন্য সেলেসাওদের স্কোয়াড প্রায় চূড়ান্ত করে ফেললেও দলে জায়গা পাওয়ার জন্য এখনও তীব্র প্রতিযোগিতা চলছে। বিশেষ করে নেইমারকে নিয়ে জল্পনা চলছেই, শেষ পর্যন্ত কি জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা আসন্ন বিশ্বকাপের দলে জায়গা করে নিতে পারবে? বিস্তারিত পড়তে ক্লিক করুন।

Go to News Site