Somoy TV
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ব্যাপারীরহাটের বাঁশেরতলা এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১১ জন।মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশের তল নামক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কুড়িগ্রাম-সোনাহাট স্থলবন্দর সড়কে ভুরুঙ্গামারী থেকে আসা একটি ট্রাকের সাথে কুড়িগ্রাম থেকে আসা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দুর্ঘটনায় পড়া সবাইকে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে এক শিশুসহ তিনজনকে মৃত ঘোষণা করা হয়। আরও পড়ুন: কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহতদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এখনও নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত ও আহতরা ভূরুঙ্গামারী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্রা হিল জামান।
Go to News Site